বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২৪ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশপ্রেমিক ও জনআকাঙ্ক্ষার প্রতীক শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে দায়ের করা এ মামলা রাজনৈতিক প্রতিহিংসা ও পরিকল্পিত হয়রানির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর আপসহীন অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারা আরও বলেন, মিথ্যা মামলা, অপপ্রচার ও হয়রানির মাধ্যমে সত্যের কণ্ঠরোধ করা সম্ভব নয়। জনগণের আস্থাভাজন এ নেতার বিরুদ্ধে পরিচালিত সব ধরনের ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের ছাত্রসমাজ ও তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। অন্যায়, জুলুম ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে রাজপথেই এর সমুচিত জবাব দেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ