বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি

হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক-

আগামীকাল শুক্রবার (২৬ জুন) ১১ মুহাররম ১৪৪৮ হিজরি পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জুমার নামাজে খুতবা প্রদানকারী ইমামদের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবা ও নামাজে ইমামতি করবেন বিশ্বের অন্যতম খ্যাতিমান ক্বারি ও হারামাইন শরিফাইনের শীর্ষ আলেম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। অন্যদিকে মদিনার পবিত্র মসজিদে নববীতে জুমার খুতবা প্রদান করবেন প্রবীণ আলেম ও বিশিষ্ট ক্বারি শায়খ ড. আহমদ বিন আলী আল-হুজাইফি।

শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত কণ্ঠস্বর। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সুমধুর তেলাওয়াত, হৃদয়স্পর্শী দোয়া এবং প্রাঞ্জল খুতবা বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের কাছে সমাদৃত।

১৯৬০ সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণকারী শায়খ সুদাইস অল্প বয়সেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে শরিয়াহ ও ইসলামি শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষের শীর্ষ দায়িত্বেও রয়েছেন এবং মসজিদুল হারামের বিভিন্ন ধর্মীয় কার্যক্রম তদারকি করেন।

আর শায়খ ড. আহমদ বিন আলী আল-হুযাইফি মসজিদে নববীর প্রবীণ ইমামদের অন্যতম। কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত ও গভীর জ্ঞানগর্ভ খুতবার জন্য তিনি মুসলিম বিশ্বে বিশেষভাবে পরিচিত।

১৯৪৭ সালে সৌদি আরবে জন্মগ্রহণকারী শায়খ হুজাইফি ইসলামি শরিয়াহ, কিরাআত ও হাদিসশাস্ত্রে উচ্চতর শিক্ষা লাভ করেন। তিনি বেশ কয়েক বছর ধরে মসজিদে নববীতে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করছেন। তাঁর কণ্ঠে কুরআন তিলাওয়াতের অডিও রেকর্ডিং বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর জুমার খুতবা প্রতি সপ্তাহেই বিশ্বের কোটি কোটি মুসলমান সরাসরি ও বিভিন্ন সম্প্রচারমাধ্যমের মাধ্যমে অনুসরণ করে থাকেন। বিশেষ করে মহররম মাসের জুমার খুতবা মুসলিমদের কাছে বাড়তি গুরুত্ব বহন করে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ