দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৯ জন।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। একই সময়ে ৮৮৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৫০ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দà§