সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাম মিয়া মধ্যপাড়া আমবাগান এলাকার মৃত বাবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন কৃষক কালাম মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। এর মধ্যেই তার মৃত্যু হয়।

কালাম মিয়ার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মধ্যেও শোক দেখা দিয়েছে।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদত হোসেন কালাম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন ঘটনা খুবই দুঃখজনক।’

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, মধ্যপাড়া আমবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ