নিজস্ব প্রতিবেদক
কওমি মাদরাসার শিক্ষার্থীরা দেশের জন্য অনেক বড় সম্পদ বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, তাদের মাধ্যমে গোটা জাতি যেন উপকৃত হতে পারে, এমন ব্যবস্থা করতে হবে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে কওমি মাদরাসা শিক্ষা সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।