আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বন্যা তথ্য কেন্দ্র জানিয়ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, নোয়াখালী খাল, রহমতখালি খাল ও ফেনী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতà