সিলেট প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদরাসায় রোববার (২ আগস্ট) বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের অংশগ্রহণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুফি সাধক মরহুম ফয়জুর রহমান (রহ.)-এর স্মৃতিবিজড়িত এ প্রতিষ্ঠানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক, লেখক ও গবেষক মাওলানা রুহুল আমীন সাদী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওরের পীর সাহেব খ্যাত শায়খ সালেহ à