শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ঈমান বিধ্বংসী ভ্রান্ত সংগঠন হেজবুত তাওহীদকে নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নোয়াখালীতে অনুষ্ঠিত ইসলামী মহাসমাবেশ থেকে সংগঠনটি গণস্বাক্ষর কর্মসূচি, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সেমিনার, মাহফিল ও মতবিনিময় সভাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর এবং ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। আয়োজকদের দাবি, সমাবেশে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হেজবুত তাওহীদকে সরকারিভাবে নিষিদ্ধ করার দাবি জানান। তিনি অভিযোগ করেন, সংগঠনটি সেবামূলক কার্যক্রমের আড়ালে বিভ্রান্তিকর মতাদর্শ প্রচার করছে, যা সাধারণ মুসলমানদের ঈমান-আকিদা, সামাজিক সম্প্রীতি ও জাতীয় স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করছে।

বক্তারা সরকারের প্রতি হেজবুত তাওহীদকে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটির প্রকাশিত বই, পত্রপত্রিকা, প্রচারসামগ্রী ও ওয়েবসাইট বন্ধ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের ব্যাংক হিসাব জব্দ এবং বিভিন্ন কার্যক্রম তদন্তের দাবি জানান। এছাড়া সংগঠনটির বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করতে তাদের দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবিও উত্থাপন করা হয়।

সমাবেশের দুই অধিবেশনে জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার আমির মাওলানা নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিন।

এতে বক্তব্য দেন জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, জামেয়া ওবায়দিয়া নানুপুরের মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।

সমাবেশে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, ব্যবসায়ী নেতা মো. ইকরাম উল্লাহ ডিপটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ