বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো ওই গ্রামের রুবেল মিয়ার চার বছর বয়সী ছেলে রিবান মিয়া এবং দেড় বছর বয়সী মেয়ে শাফা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় অসাবধানতাবশত ছোট বোন শাফা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। সেটা দেখে তাকে উদ্ধারের জন্য বড় ভাই রিবান পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানিতে তলিয়ে যায়।

দীর্ঘক্ষণ তাদের দুজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসমান দেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একইসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা রুবেল মিয়া ও মা।

মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ জানান, পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী কার্যক্রমের জন্য।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ