শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

 ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যিনি পালিয়ে যান, তিনি ‘আসি আসি’ বললেও আর কখনও আসবেন না। সেখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করে দিলে তারা গণপিটুনির শিকার হবেন।

সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘একটি বৃহৎ দাবিদারী দলকে ট্রাঙ্ক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি ও অর্থ—কোনো কিছুই টিকিয়ে রাখতে পারেনি। তারা এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে।’

বক্তৃতায় তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তরুণ প্রজন্মের বসবাস উপযোগী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গার পদযাত্রা শেষে এনসিপির গাড়িবহর মেহেরপুরের গাংনীতে পৌঁছায়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠান শেষ করে তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।

এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পোস্টার সংবলিত কুশপুত্তলিকা এবং দুপুরে মঞ্চের ১০ মিটারের মধ্যে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নানা ধরনের শঙ্কা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান সম্পন্ন হয়।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ