নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তৃতীয় দফায় নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে দারুল উলূম হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-মুঈন ত্রাণ তহবিল’।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের চকরিয়া, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার নির্বাচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। এ পর্যায়ে প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ত্রাণ তহবিলের পক্ষ থেকে জানানো হয়, সহায়তা কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রকà§
