শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির পশ্চিম গঞ্জপাড়ার স্বপ্ন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর আমীর, পীর সাহেব মধুপুরী আল্লামা আব্দুল হামিদ।

খাগড়াছড়ি জেলা কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা রশীদ আহমাদ, মহাসচিব মুফতী মুহাম্মদ ইমাদউদ্দিন, নায়েবে আমীর মুফতী মোহাম্মদ আলী কাসেমী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী। স্থানীয় উলামা-মাশায়েখ ও নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা নূর মোহাম্মদ, মুফতি ইমাম উদ্দীন কাসেমী, মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ আজিজী, মাওলানা জামালুল হাসান জামিল, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা আকিদায়ে খতমে নবুওয়াত, ঈমান-আকিদা রক্ষা ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান।

আলোচনা শেষে খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি আংশিক জেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি ক্বারী ওসমান গনি, সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ নোমান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত সকলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ