বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮


'মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়ে আমেরিকার দিকে ঘুরে গেছে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য টিকে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।’

বুধবার (২২ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শায়খে চরমোনাই বলেন, মুসলিম উম্মাহ ও দেশের নেতৃত্বকে ইসলামের আদর্শ ও মূল্যবোধের পথে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে বিভিন্ন কারণে সেই পথ থেকে বিচ্যুতি ঘটেছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি রাসেল সরদার মেহেদী, গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা এবং যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ