স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. নুরুল ইসলাম। এই পদে কর্মরত ছিলেন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
ডা. নুরুল ইসলাম এর আগে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) পদে কর্মরত ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সংà¦