শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃতী সন্তান হাফেজ মাওলানা ইউসুফ জামিল মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের জন্য মনোনীত হওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাগরিবের নামাজের পর মানিকছড়ি দারুন্নাজাত (বালক-বালিকা) একাডেমির হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। হাফেজ মাওলানা ইউসুফ জামিল বাংলাদেশ খেলাফত মজলিস মানিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সদস্য।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক চৌধুরী, আল-আমানত সংস্থা মানিকছড়ির সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস রামগড় উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান যুক্তিবাদী, রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক ফাহাদ এবং রামগড় উপজেলা শাখার সম্মানিত সদস্য হাফেজ মাওলানা আয়াতুল্লাহ রাব্বি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি দীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস মানিকছড়ি উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আশরাফ আলী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ