মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ

দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার (১৫ জুলাই) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী দারুল উলুম মাদরাসায় উলামা ও শিক্ষার্থীদের (ত্বলাবা) উদ্দেশে এক বিশেষ ও গুরুত্বপূর্ণ বয়ান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দীনি দিকনির্দেশনামূলক বয়ান পেশ করবেন ভারতের প্রখ্যাত আলেম, চিন্তাবিদ ও ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর পরিচালক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

বাদ এশা মাদরাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  দারুল উলুম ঢাকা মিরপুর-১৩-এর মুহতামিম মাওলানা উমায়ের কোব্বাদী সবাইকে এই অনুষ্ঠানে দাওয়াত করেছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বয়ান মূলত উলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের উদ্দেশে করা হবে। সমসাময়িক প্রেক্ষাপটে উলামা ও ত্বলাবাদের করণীয় এবং দ্বীনি দাওয়াতের প্রসারে এই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ