বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চলতি মাসে তাপপ্রবাহ, ঈদের আগে-পরে কালবৈশাখীর আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দে বাধা হতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। 

আবহাওয়াবিদদের তথ্যমতে, ঈদের দিন এবং তার আগের দিন পুরো বাংলাদেশে এই কালবৈশাখী, শিলাবৃষ্টি ও ব্যাপক বজ্র হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ— তিন দিন বাংলাদেশের ওপর দিয়ে অত্যন্ত শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। দীর্ঘ ছুটির মধ্যে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘরমুখো মানুষ ও ঈদ উদযাপনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঈদের আনন্দ উদযাপনের সময়েই প্রকৃতির এই রুদ্ররূপ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা আরও বলেন, ঈদের দিন ও তার আগের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হতে পারে।

তবে, মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ