বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদরাসা পুড়ে ভস্ম হয়ে গেছে। এ ঘটনায় মালামালসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নূরানী মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আগুন লেগে মাদ্রাসাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, এখানে ছাত্রী-শিক্ষিকাদের বিভিন্ন আসবাবপত্র ও মাদরাসার মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানে এলাকার ৮৫ জন ছাত্রী পড়াশোনা করে। প্রতিদিনের মতো তারা রাতে নামাজ আদায় শেষে নিজ নিজ বাড়িতে চলে যায়। এরপর রাত ২টার দিকে মানুষের চিৎকার-চেঁচামেচি শুনে তিনি মাদ্রাসায় ছুটে এসে দেখেন ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই মাদ্রাসাটি পুড়ে যায়।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে নতুন করে সংস্কার করার মতো কোনো অর্থ তাদের হাতে নেই। দ্রুত ভবন নির্মাণ করা না গেলে ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে। ফলে নতুন ঘর নির্মাণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ