বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাড়ছে ঈদুল ফিতরের ছুটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগে ছুটি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ২১ মার্চ।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী ছুটি থাকবে।

সেই হিসেবে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এই ছুটি আরও বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রিসভা বিভাগে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২৪ এবং ২৫ মার্চ মঙ্গল ও বুধবার ছুটির চিন্তা-ভাবনা করা হচ্ছে। নতুন করে এ দুদিন ছুটি দিলে ২৬ মার্চ বৃহস্পতিবার, এরপর ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ