শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল  ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে’ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ইসলামী ছাত্র আন্দোলনের এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, মাদরাসাপড়ুয়াদের সংখ্যাও উদ্বেগজনক  ‘ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে’ ইসরায়েলের দিকে ইরানের পাল্টা হামলা শুরু

গাজীপুরে আগুনে পোড়া দুই মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজীপুরে পৃথক দুই স্থান থেকে আগুনে পোড়া দুই অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর বনের ভেতর নিয়ে লাশগুলো পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার- বরমি সড়কের বিন্দাবন এলাকার গজারি বনের ভেতর ২০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। 

অপরদিকে গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় দুদিন আগে নিখোঁজ হওয়া মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীর আগুনে পোড়ানো মরদেহের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানান, শনিবার দুপুরে ভবানীপুর এলাকায় বনের ভেতর আগুনে পোড়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, শ্রীপুর ও ভবানীপুর এলাকা থেকে দুইজনের আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ