শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

‘সমন্বিত প্রকল্পের আওতায় তিস্তার শাসন, খনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নদীতে কোনো বিচ্ছিন্ন প্রকল্প গ্রহণ করা হবে না। সমন্বিত প্রকল্পের আওতায় তিস্তার নদী শাসন ও খনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলছেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন,  একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তাপাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে বৈষম্য হয়েছে, এজন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। আমি রংপুরের সন্তান, ভবিষ্যতে যাতে বাজেটে রংপুর কোনো বৈষম্যের শিকার না হয়। আমি চেষ্টা করব।

ত্রাণ মন্ত্রী দুলু বলেন, বিভিন্ন বিভাগ থেকে আমরা মতামত নিয়েছি, এই বিভাগের অনেক দপ্তরগুলোতে কর্মকর্তা কর্মচারীর ঘাটতি রয়েছে, সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি। কিছু কিছু প্রকল্প আমাদের বিভাগে এখনো অন্তর্ভুক্ত হয় নাই, সেই প্রকল্পগুলো যাতে এই রংপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। মানুষের যে চাহিদামাফিক প্রশাসন থেকে সেবাটা পায় সে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনেক আলোচনা করেছি। আজকে প্রথম বৈঠক যেহেতু এরপর আমরা এটা ফলোআপ করব, এটার অগ্রগতি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ