বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ ওসমান হাদির বিচার দাবিতে সকালেও শাহবাগে অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার খুনিদের বিচারসহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। আন্দোলনকারীরা রয়েছেন আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালেও।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সহায়তাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন।

এ সময়, ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, ওসমান হাদির বিচারে সরকারের আগ্রহ নেই। এ সময়, হত্যার বিচার না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি। দাবি করেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাকে দেশের গোয়েন্দা সংস্থা সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে নিযুক্ত করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ