বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রিতে নেমেছে। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে জেলাজুড়ে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৯৫ শতাংশ। একই সঙ্গে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এর প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক, হকার ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে তাদের বের হতে হচ্ছে ঘর থেকে।

শীতের তীব্রতায় শহর ও গ্রাম—উভয় এলাকাতেই স্থবিরতা নেমে এসেছে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে স্বস্তি মিলছে না।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। শিশু ও বয়োবৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায়। সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক ৪০০ থেকে ৫০০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ