বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তারেক রহমানকে স্বাগত জানান।

আজহারী তার স্ট্যাটাসে লেখেন, ‘সুদীর্ঘ প্রায় ১৮ বছর পর তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।’

জনপ্রিয় এই ইসলামিক আলোচকের স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও বিএনপি সমর্থকরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে বিজি-২০২ ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিপুল উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ