রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ

ফেনীতে ৫ দিনের বইমেলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী সাহিত্য ফোরামের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, জামেয়া মাদানিয়া ফেনীর নায়েবে মুহতামিম মুফতি আহমদ উল্লাহ।

ফেনী সাহিত্য ফোরামের উপদেষ্টা ও হেফাজতে ইসলাম ফেনীর সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক বনিকবার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার।

ফেনী সাহিত্য ফোরামের সদস্য মাওলানা আজিজ উল্লাহ আহমদীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন- ফেনী সাহিত্য ফোরামের আহ্বায়ক কাজী সিকান্দার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কবি সাহিত্যিকসহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

আয়োজক কমিটির সদস্য সচিব আবু বকর ছিদ্দিক বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলায় ৩৩টি স্টল রয়েছে। এসব স্টলে ব্যক্তিজীবন থেকে শুরু করে মানব জীবনের সব স্তরের বই রয়েছে। কয়েকটি প্রকাশনী বিশেষ ছাড়ে বই বিক্রি করছেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল চালু থাকবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ