বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আ.লীগ নেতা ধরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার বাসে ওঠার সময় কুড়িগ্রামের চররাজিবপুর থেকে মজিবুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টায় উপজেলার বটতলা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
চর রাজিবপুর থানার ওসি মো. শরীফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মজিবুর রহমান চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
ওসি শরীফুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশে বাসে ওঠার সময় বটতলা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে থানা নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ