নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের কাফেলাটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। লুৎফুজ্জামান বাবর নিজে এই কাফেলার সঙ্গে যাননি।