বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে নবাবগঞ্জে সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়াত আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করার লক্ষ্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে নবাবগঞ্জ ডিএন কলেজ ময়দানে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় টিকরপুর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও সম্মেলনের আহ্বায়ক মাওলানা সালাহউদ্দিনের (দিলু রোড) পরিচালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

আরও বক্তব্য দেন মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস গুম্মান  পাকিস্তান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা মুয়াবিয়া আজম তারেক পাকিস্তান, মাওলানা হাসান জামিল, মাওলানা মুহাম্মদ খুবাইব বিন তৈয়ব, মাওলানা হাবিবুর রহমান খান, মাওলানা মিজানুর রহমান কাসেমী, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা হামজা শহিদুল ইসলাম, মুফতি ইমরানুল বারী সিরাজী, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব মধুপুর বলেন, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। নবাবগঞ্জের ভন্ড ও প্রতারক মিথ্যা নবুয়তের দাবিদার বরকতুল্লাহর অনুসারীদের গ্রেপ্তার এবং তাদের অপতৎপরতা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তাগণ বলেন, কাদিয়ানিরা ইসলামের মৌলিক আকিদা ‘খতমে নবুওয়াত’ অস্বীকার করে এবং নবী দাবি করে। এরা ইসলামের ছদ্মবেশে বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত। তাই পাকিস্তানসহ অনেক মুসলিম দেশে যেভাবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, বাংলাদেশেও তা অবিলম্বে কার্যকর করতে হবে।

সম্মেলনের মাধ্যমে সর্বস্তরের মুসলমানদের ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থেকে খতমে নবুওয়াতের এ ঐতিহাসিক দাবিকে সফল করার আহ্বান জানানো হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ