বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নবুওয়াতের দরজা চিরতরে বন্ধ: মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামের মৌলিক আকীদা খতমে নবুওয়াত— অর্থাৎ নবুওয়াতের দরজা চিরতরে বন্ধ— এই মহান বিশ্বাসের উপর আঘাত হানতে কাদিয়ানী বা তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচিত গোষ্ঠী দুনিয়ার নানা প্রান্তে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের মিথ্যা নবুওয়াত দাবী ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের উলামায়ে কেরাম ও ঈমানদার জনগণ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।

এই প্রেক্ষাপটে আগামী ১৫ নভেম্বর ২০২৫ ঈ., শনিবার, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হবে “খতমে নবুওয়াত মহাসম্মেলন”।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর ২০২৫ ঈ.) শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা-এর ২০তম বার্ষিক ওয়াজ মাহফিলে কাদিয়ানী ধর্ম বিশ্বাস ও তাদের গোপন অপতৎপরতা সম্পর্কে উম্মাহকে সতর্ক করতে গিয়ে উক্ত মহাসম্মেলন সফলের লক্ষ্যে উলামা-ত্বলাবাসহ সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আকুল আবেদন জানান জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের সম্মানিত খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো খতমে নবুওয়াতের আকীদা রক্ষার জন্য জাতীয় ঐক্য গঠন করে ইসলাম ও মুসলমানদের ঈমানী নিরাপত্তা নিশ্চিত করা এবং খুব জোরালোভাবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা বাস্তবায়নের দাবী উত্থাপন করা।”

এ লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইসলামী দলসমূহের প্রতিনিধি এবং অসংখ্য ধর্মপ্রাণ তাওহীদি দেশপ্রেমিক মুসলমানগণ মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মাহফিলটির সভাপতিত্ব করেন আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মাওলানা মুশতাক আহমাদ (মুহতামিম, খুলনা দারুল উলূম মাদরাসা), মাওলানা শুয়াইব আলমপুরী (উস্তায, দারুল উলূম হাটহাজারী), মুফতী গোলামুর রহমান (মুহতামিম, খুলনা ফুলবাড়িগেট মাদরাসা), মাওলানা আদনান মাসউদ (উত্তরা জামিআতুল মানহাল), মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা মুনিরুল হক, মুফতী ইউনুস আহমাদ, মুফতী আবদুল কাইয়ুম জমাদ্দার, মুফতী আমানুল্লাহ, মুফতী মাশহুদুর রহমান, মুফতী মানযুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী হুমায়ূন কবীর প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ