শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাঈম আহমেদের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে শামীম আশরাফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর বড় মসজিদ গেইটে যোহর নামাজের পর ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে সাধারণ মুসল্লিরা শামীমকে শাস্তির আওতায় আনার দাবি জানায়। এরপর রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

এর আগে সোমবার সকাল ১১টায় শামীম আশরাফ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।”

এর দুই ঘণ্টা পর তিনি একটি পোস্টে আরেকটি মন্তব্যকারীকে বেহেস্তকে নিয়ে কটুক্তি করেন। এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদ সৃষ্টি হয়।

জোহরের নামাজের পর একটি বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়। এ ঘটনায় শামীম আশরাফ তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, শামীম আশরাফকে রাত পৌনে ১০টার দিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শামীম আশরাফ সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় এবং তার “গ্রাফিটি” নামের একটি ডিজাইন প্রতিষ্ঠান রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ