শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাঈম আহমেদের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজ মাদরাসা ছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। হামদুল্লাহ রাইয়ানের বাবা মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।  জিডি নম্বর: ৩০। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার সন্ধান পাওয়ার জন্য চেষ্টা চলছে।

হামদুল্লাহ রাইয়ানের বাবা মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি বলেন, আমার ছেলে দিলুরোড মাদরাসার মেধাবী ছাত্র হামদুল্লাহ রাইয়ান। ২০২২ সাল থেকে কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছে। তাকে খুঁজে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় তার কাছে কোনো মোবাইল ফোন বা ট্র্যাকিং ডিভাইস ছিল না, ফলে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

নিখোঁজ হামদুল্লাহ রাইয়ানের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে তার বাবা জানান, হামদুল্লাহ রাইয়ান, তার বয়স ১৯ বছর। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। সে দিলুরোড মাদরাসার মিশকাত জামাতে পড়াশোনা করতো। পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও পায়জামা।

হামদুল্লাহ রাইয়ানের পরিবার তার দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। পরিচিতজন, সহপাঠী ও সকল শুভাকাঙ্ক্ষীদের সামাজিক মাধ্যমে তথ্য শেয়ার করার পাশাপাশি খোঁজে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান বা কোনো তথ্য পান, তবে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে, বাবা (মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি): +৮৮০১৯৩৭০৪০৪২৪, সেজো চাচা (মুফতি শহিদুল্লাহ মাহবুবি): ০১৬২৩৭৮৬৪২৩

আরেএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ