শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাঈম আহমেদের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূলের সীরাতের বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জে লিখনী সাহিত্য সংসদ (লিসাস)-এর উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সীরাত সেমিনারে বক্তারা বলেছেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি স্তরে রাসূলুল্লাহ ﷺ এর সীরাত বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

লিসাস সভাপতি মাহবুব সালমানের সভাপতিত্বে এবং নীতিনির্ধারণী ফোরামের সদস্য আবদুল্লাহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ আবদুল বছীর। বিশেষ অতিথি ছিলেন দারুল হিকমাহ আল-ইসলামিয়া সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, লিসাসের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা দরগাহপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইমদাদুল হক হাসারচরী, আর রহীম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রুকন উদ্দিনসহ অনেকে।

বিষয়ভিত্তিক আলোচনা করেন সিয়ানাহ ট্রাস্টের সদস্য মাওলানা রুহুল আমিন শাহার ও লিসাসের নীতিনির্ধারণী ফোরামের সদস্য মাওলানা আবদুল ওয়াদুদ নোমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিসাস সাহিত্য সম্পাদক মুফতি মানসূর আহমাদ। স্বাগত বক্তব্য রাখেন লিসাস সাধারণ সম্পাদক মাওলানা রব্বানী রউফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৌড়িয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মিসবাহুর রুমান শামীম, আলহেরা মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রমজান হোসাইন, লিসাস সাংগঠনিক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক, অর্থ সম্পাদক শামিম আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ, সদস্য মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জাকারিয়া আদনান, হাফিজ আবু সাঈদ, গাজী আবুল কালাম, মাওলানা ইমদাদুল্লাহ গাজীনগরী, মাওলানা নাসরুজ্জামান, হাফিজ মাঈনুল হাসান প্রমুখ।

বক্তারা আরো বলেন, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য নবীজির সীরাত চর্চা এবং বাস্তবায়ন সর্বাধিক জরুরি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ