শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

সাতক্ষীরায় হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম সাতক্ষীরা জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি

সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগর লেক ভিউ মিলনায়তনে এ

পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হেফাজত ইসলাম বাংলাদেশের

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিগত দিনে যারা জুলুম নির্যাতন

চালিয়েছে তাদের এদেশে জায়গা হয়নি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আলেম

ওলামাদের অন্যায়ভাবে গ্রেফতার ও ফাঁসি দিয়েছে যারা তাদেরকে এদেশে আর কোনো দিন

রাজনীতি করতে দেওয়া হবে না। আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আপনারা

যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেন, বাম, রাম এবং নাস্তিকদের পক্ষে অবস্থান নেন,

আওয়ামী লীগের চাইতে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।

পরিচিত সভায় সাতক্ষীরার পাটকেলঘাটা জামিয়া আরাবিয়া সিদ্দীকিয়া কওমিয়ার

মুহতামিম মুফতি মনিরুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত

ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক

সেক্রেটারি মুফতি বশির উল্লাহ ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ

আমিন, ঢাকা মারকাযু ফয়াজিল কুরআন আল ইসলাম এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল

হাদিস মুফতি মুরতাজা হাসান ফয়েজী, মারকাযুল উলুম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ

ইয়াহয়া, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীম।

পরিচিতি সভায় হেফাজাত ইসলাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে সাইখুল হাদীস

মাওলানা মনিরুল হক, সাধারণ সম্পাদক হিসবে মুফতি হাবিবুল্লাহ মেজবাসহ ১৫১ সদস্য

বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ