শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

খালে ভাসছিল নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের সাতকানিয়ায় খালে ভাসমান অবস্থায় নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ইয়াছিন আরাফাত (১৩) সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চর পাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। সে সাতকানিয়া পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহত আরাফাতের চাচা মহি উদ্দীন মিন্টু জানান, গত বৃহস্পতিবার বিকালে আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে আর ঘরে ও মাদ্রাসায় না ফেরায় আমরা পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাইনি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশ্চিত হই- ভাসমান লাশ আমাদের আরাফাতের।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, পৌরসভার চরপাড়ার খালে ভাসমান এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ