শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

অষ্টগ্রামে হেফাজতের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশ, অষ্টগ্রাম উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার জিরো পয়েন্টে আয়োজিত এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদ রশীদ এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান খাঁন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোমিন শেরজাহান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

কাউন্সিলে মাওলানা কেফায়েতুল্লাহ সভাপতি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আমিনী সাধারণ সম্পাদক ও মুফতি জিয়া এনাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

পরিশেষে কিশোরগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান খাঁনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাউন্সিলের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ