শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গরু ও ছাগলের চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণ দিয়ে ভেজাল বিট লবণ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই কারখানায় তৈরি বিপুল পরিমাণ লবণ জব্দ করা হয়। পাশাপাশি কারখানা মালিককে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে, বাজারে অস্বাস্থ্যকর ও খাবার অযোগ্য বিট লবণ বিক্রি হচ্ছে। এর উৎস খুঁজতে গিয়ে তারা জানতে পারেন, শিববাটি সেতুর কাছে একটি কারখানায় এই লবণ তৈরি হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সেই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ৬০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করা হয়, যা সাধারণত চামড়া শিল্পে ব্যবহৃত হয়। কারখানার মালিক কবি হোসেন এই লবণ গুঁড়ো করে তাতে রং মিশিয়ে বিট লবণ হিসেবে বাজারে বিক্রি করছিলেন।

তিনি আরও জানান, প্রতি কেজি ১০ টাকা দরে এই ইন্ডাস্ট্রিয়াল লবণ কিনে তা গুঁড়ো করার পর প্রতি কেজি ২৫ টাকা দরে বিট লবণ হিসেবে বিক্রি করা হতো। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ভেজাল লবণ তৈরি ও বাজারজাত করার অপরাধে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৬০ বস্তা লবণ ধ্বংস করা হয়।

অভিযানের সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়াসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ