শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান খাঁনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের আলহাজ্ব শামসুদ্দীন ভূঞা জামিয়া ইসলামীয়ার হলরুমে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনের প্রার্থী ও খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা হিফজুর রহমান খাঁন।

কিশোরগঞ্জ শহর খেলাফত মজলিসের সভাপতি প্রভাষক আতাউর রহমান শাহানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুদ্দীন ভূঞা জামিয়া ইসলামীয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল মালেক, মাদরাসার শিক্ষা সচিব মুফতি ইসমাইল, খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন খান, মো. মজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ