শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

সৌদি যুবরাজের জন্মবার্ষিকী উপলক্ষে বাজিতপুরে দোয়ার আয়োজন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের জন্মবার্ষিকী (৩১ আগস্ট) উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে ইসলামিক কমপ্লেক্সের ছাত্র-শিক্ষক ও ইয়াতিমদের নিয়ে সম্প্রতি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে সহযোগিতা করেছেন মাজেদ হামুদ রেবাহ আল-উমারি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ মোহাম্মদ আব্দুস সোবহান। এতে কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আব্দুস সোবহান বলেন, মোহাম্মদ বিন সালমান তার দূরদর্শিতায় বাস্তব উপযোগী পদক্ষেপের মাধ্যমে অর্থনীতিকে সমৃদ্ধ করতে তেল নির্ভরতার সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে যাচ্ছেন। ভ্রাতৃপ্রতিম বাংলাদেশও তার অনুদান ও সহযোগিতা থেকে বঞ্চিত নয়। 

কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, প্রতি বছর ভ্রাতৃপ্রতিম এই দেশের জনগণের জন্য সৌদি আরব থেকে খেজুর, পবিত্র কোরআন ও তার বঙ্গানুবাদ বিতরণ করা হচ্ছে। রমজান মাসে খাদ্য বাস্কেট, ইফতার অনুষ্ঠানসহ বিভিন্নভাবে বাংলাদেশ উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা মোহাম্মদ বিন সালমানের হায়াতে বরকত দান করুন, মুসলিম উম্মাহ এবং হারামাইন শরীফাইনের খেদমতে তাকে কবুল করুক। 

আলোচনায় আরো অংশ নেন কমপ্লেক্সের সহকারী পরিচালক শাইখ মো. আতিকুল্লাহ। অনুষ্ঠান শেষে মাজেদ হামুদ রেবাহ আল উমারির সহযোগিতায় আয়োজিত খাবার অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিরা অংশ নেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ