শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা আব্দুল মালিক চৌধুরীকে দেখতে হাসপাতালে মহানগর যুব জমিয়ত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেটের আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (০৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বাদ মাগরিব সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দীনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এসময় তারা তার আশু রোগমুক্তি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহসভাপতি এম বেলাল আহমেদ চৌধুরী,সহসভাপতি মাওলানা আবু সুফিয়ান,সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার,সহসাধারণ সম্পাদক সায়েম আহমদ,সাংগঠনিক মাওলানা সিরাজুল ইসলাম,সহসাংগঠনিক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে বালাগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার পথে গহরপুর বাজারের নিকটে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে জমিয়তের যুগ্ন মহাসচিব ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী গুরুতর আহত হলেও সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম অক্ষত থাকেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ