শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

ঘরে ঢুকে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলায় নিজ বসতঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের রাইস মিলের পাশে এ ঘটনা ঘটে।

মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে।  তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মোহাদ্দেস ছিলেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, এশার নামাজ আদায় করে আমিনুল হক বাসায় প্রবেশের কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্রধারী একদল লোক তার বাসায় ঢুকে। তারা আমিনুল হককে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিনুল হক ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে জেলায় একদিনের হরতাল ঘোষণা করা হয়েছে। নেতারা তরুণ এই আলেমের হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ