কারা নির্যাতিত এবং ক্যানসারে আক্রান্ত আলেমে দীন মাওলানা ইনআমুল হাসান ফারুকীর চিকিৎসার জন্য সংগঠনের নেতাকর্মী ও দীনদার জনগণের প্রতি দোয়া ও সাহায্যের অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমান স্বাক্ষরিত বার্তায় এই আহ্বান জানানো হয়।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়- আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর দীর্ঘদিনের খাদেম মাওলানা ইনআমুল হাসান ফারুকী ক্যানসারে আক্রান্ত। তাঁর শরীরে ক্যানসার এখন 'স্টেজ ফোর'-এর কাছাকাছি। সে বাংলাদেশ ও ভারতের সি. এম. সি এবং টাটা মেমোরিয়াল হাসপাতাল-এ চিকিৎসা নিয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।