শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল

নবীজিকে (সা.) কটূক্তি করায় নারীকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহানবী হজরত মোহাম্মদ (সা)-কে নিয়ে কটূক্তি করায় নাইজেরিয়ার নাইজার রাজ্যে এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে জানায়, এক ব্যক্তি অভিযুক্ত ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন। যা আশপাশের মানুষ শোনেন। ওই সময় সেখানে উত্তেজনা তৈরি হয়। এরপর তার ওপর হামলা চালায় জনতা। এক পর্যায়ে শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ ঘটনা ঘটে যায়। ওই নারী খাবার বিক্রি করতেন।

নাইজেরিয়ার এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। গত তিন বছরে অন্তত দুজনকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, ইসলাম নিয়ে কটূক্তি করা শরিয়াহ আইনে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ