শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

গোপালগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বাসটি কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। 

এতে ওই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ২০যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ দুর্ঘটনায় গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ