শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

ফজরের জামাত পড়ানো হলো না মাওলানা আব্দুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুরে শিবচরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা আব্দুর রহমান নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। 

সোমবার (১৮ আগস্ট) সকালে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাওলানা আব্দুর রহমান (৩৭) দক্ষিণ বাশঁকান্দি এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমাতি করতেন তিনি।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন মাওলানা আবদুর রহমান। পথিমধ্যে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কায় লাগে এবং তার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। এতে মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। এজন্য লাশ তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ