শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

ভোমরা স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় সাতটি ট্রাকে মোট ২০২ মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের মালিকানাধীন মেসার্স অয়ন ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। আর ছাড়কারক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করেছে মোশাররফ ট্রেডার্স। যার স্বত্বাধিকারী জিএম আমীর হামজা। তিনি আরও বলেন, ভারতের ঘেজাডাঙ্গা স্থলবন্দরে আরও কয়েকটি ট্রাক পেঁয়াজ ঢোকার অপেক্ষায় রয়েছে।

ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার মো. শওকত হোসেন বলেন, রোববার সন্ধ্যা নাগাদ ৭টি গাড়িতে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল।

এতে দীর্ঘ বিরতির পর আবারও ভোমরা স্থলবন্দর হয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির দ্বার উন্মুক্ত হলো।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ