শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম (৩২) নামে এক জামায়াতে ইসলামী নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিকাশ-নগদ মোবাইল ব্যাংকিং ব্যবসা করতেন। এছাড়া জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন।

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে ধানক্ষেতের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দোকানের লেনদেন শেষে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম স্থানীয় মান্নান মণ্ডলের জমির কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে ফাঁকা ধানক্ষেতের পাশে নিয়ে গলা কেটে হত্যা করে।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন হ্যাকার গ্রেফতার হয়। এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে, নজরুল ইসলামের দোকানের বিকাশ-নগদ লেনদেনের তথ্য থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সূত্র পেয়েছে বলে হ্যাকাররা মনে করতে পারে।সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ