শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

শেখ মুজিবের জন্য দোয়া করে আটক হলেন ইমাম-মুয়াজ্জিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ায় ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— মসজিদের ইমাম নিজাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সদস্য মো. করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৫টার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। পরে ওই মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদিকে নিষিদ্ধ কার্যক্রম চালানোর প্রতিবাদে রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ