শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর কার্যালয় উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় সেন্ট্রাল প্লাজায় অবস্থিত এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হয়।  

মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আলী উসমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রশিক্ষণভিত্তিক নিয়মতান্ত্রিক দাওয়াতি কাজে বিশ্বাসী। গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে ইসলামি নীতি-আদর্শ ও দেশের সভ্য সংস্কৃতির সমন্বয়ে ইসলাম বিজয়ী সমাজ গঠনই সংগঠনের লক্ষ্য। আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম দেশের সব জেলা ও মহানগরে পৌঁছে গেছে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সম্প্রসারিত হচ্ছে।
 
বক্তারা চট্টগ্রামকে ইসলামি দাওয়াতের মূলকেন্দ্র হিসেবে উল্লেখ করে এখানকার দায়িত্বশীলদের প্রতি বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর হামিদী, ফটিকছড়ি-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মহানগর সহ-সভাপতি মাওলানা জায়নুল আবেদিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুফিদুল ইসলাম, মহানগর যুব মজলিসের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, বায়তুল মাল সম্পাদক হাফেজ নুরুল আবছার, উত্তর জেলা ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ হারুনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মহানগর নির্বাহী পরিষদ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ