শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

মঙ্গলবার সিলেট যাচ্ছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’র সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সিলেট শহরের দরগাহ হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদে উলামা সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে শরিক হতে  সিলেট যাচ্ছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ ১২ আগস্ট, মাগরিবের নামাজের পর শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এ সমাবেশ।

সমাবেশের সভাপতিত্ব করবেন সিলেটের দারুল সালাম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি ওলীউর রহমান এবং  দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মশুক উদ্দিন।

বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন  বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও হাইআতুল উলিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান ।

এ উপলক্ষে দরগাহ উলামায়ে কেরামের উদ্যোগে “উলামায়ে কেরামের করণীয় শীর্ষক” এক বিশেষ উলামা সমাবেশও অনুষ্ঠিত হবে। 

আয়োজকরা  এই মোবারক মাহফিলে অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ