শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে লক্ষাধিক লোক জমায়েতের টার্গেট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পিআর পদ্ধতিসহ তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) গণসমাবেশের ডাক দিয়েছে। এই গণসমাবেশে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবে বলে আশা করছে দলটি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাষ্ট্র  সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা এই গণসমাবেশের ডাক দিয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়ায় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

রোববার (১০ আগষ্ট) সন্ধ্যায় দলটির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মৌলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা মাওলানা প্রফেসর আজিজুর রহমান জার্মানি, সহ-সভাপতি রুকন উদ্দিদ, মাও: এ.বি এমদাদুল্লাহ, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ হাদিউল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুর রহমান মাহমুদ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ সাদেকুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি আবু হানিফ, সদস্য মাওলানা আব্দুস সাত্তার, জেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহাদ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ